Breaking
25 Mar 2026, Wed

ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা থেকে সন্দেহভাজন এক বাংলাদেশী মহিলা কে আটক করে পুলিশের হাতে তুলে দিলো বিএসএফ

জেএনএফ ওয়েব ডেস্ক :- ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা থেকে সন্দেহভাজন এক বাংলাদেশী মহিলা কে আটক করে পুলিশের হাতে তুলে দিলো বিএসএফ। ওই মহিলার নাম বরনাশিরিন শেখ, বয়স আনুমানিক 24 বছর।সূত্রের খবর নদীয়া ধানতলা থানার অন্তর্গত ঝরপারা সীমান্তবর্তী এলাকায় ওই বাংলাদেশী মহিলা বেআইনিভাবে ভারতে প্রবেশ করার চেষ্টা করছিলেন।সেই সময় কর্তব্যরত বিএসএফ কর্মীদের সন্দেহ হয় তাকে জিজ্ঞাসাবাদ করে।কিন্তু কোনো বৈধ নথিপত্র না দেখাতে পারায় তাকে আটক করে ধানতলা থানার পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ জওয়ানরা। প্রশাসনিক সূত্রে খবর ওই মহিলার বাড়ি বাংলাদেশের ঢাকা শহরে। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে কি কারণে তিনি বেআইনিভাবে ভারতে প্রবেশ করার চেষ্টা করেছিলেন। ধৃত মহিলাকে আজ রানাঘাট মহকুমা আদালতে তোলা হবে।

Developed by