ভারত নেপাল সীমান্তের পানিট্যাঙ্কি থেকে এক চিনা নাগরিক গ্রেফতার

জেএনএফ ওয়েব ডেস্ক :ফের ভারত-নেপাল সীমান্তের পানিট্যাঙ্কি থেকে এক চিনা নাগরিককে ধরল এসএসবির ৪১ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা। ধৃতের নাম লবসাঙ নিউমা (৩৫)। জানা গিয়েছে যে শনিবার বিকালে অবৈধভাবে ভারত থেকে নেপালে প্রবেশের সময় এসএসসি জওয়ানদের সহেন্দ হয় এবং আটক করে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় চিন ও ভারতের পরিচয়পত্র। এরপর ওই চিনা নাগরিককে শনিবার রাতে খড়িবাড়ি পুলিশের হাতে তুলে দেয় এসএসবি। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতের কাছ থেকে চিনের নাগরিকত্বের আইডেন্টিটি কার্ড সহ ভারতীয় আঁধার কার্ড,ভোটার আইডেন্টিটি কার্ড,প্যানকার্ড,দুটি মোবাইল, একটি ট্যাব, বৌদ্ধ সন্যাসির আইডেন্টিটি কার্ডসহ বেশকিছু সামগ্রী উদ্ধার করেছে। এর পাশাপাশি ভারতীয় ৩৫৬৯০টাকা এবং নেপালী ৮৩১০০ টাকা উদ্ধার করা হয়েছে। এসএসবি সূত্রে জানা যায়, ধৃত চিনা নাগরিক দীর্ঘদিন কর্ণাটকে ছিল। ওই ব্যক্তি শনিবার বিমানে করে ব্যাঙ্গালুরু থেকে ৮টা৩৫ মিনিটে বাগডোগড়া বিমান বন্দরে অবতরণ করে। এরপর বিকেল চারটা নগদ নেপালে প্রবেশের সময় পানিট্যাঙ্কিতে ধড়ে ফেলে এসএসবি।এসএসবি এদিন সন্ধ্যায় ধৃতকে সীমান্তের রানীগঞ্জ ইমিগ্রেশন চেক পোস্টে হস্তান্তর করে। রাত দশটা নাগাদ ধৃতকে খড়িবাড়ি থানার হাতে তুলে দেয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ। রবিবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলে খড়িবাড়ি পুলিশ। তদন্তের স্বার্থে ধৃত চিনা নাগরিককে ১৪ দিনেল পুলিশ হেফাজতে নেওয়ার জন্য আদালতে আবেদন করা হয়েছে। তবে ধৃত চিনা নাগরিক কি কারনে ভারতে এসেছিল, কেনই বা নেপালে যাচ্ছিল তা খতিয়ে দেখছে পুলিশ। কিভাবে ওই চীনা নাগরিক ভারতীয় পরিচয় পত্র তৈরি করেছে তা খতিয়ে দেখছে পুলিশ।

Recent Posts

তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির

জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…

2 months ago

জরুরী তথ্য

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য

2 months ago

দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী

জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…

2 months ago

বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকে প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও

জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…

2 months ago

ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল

জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…

2 months ago

সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিল

জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…

2 months ago