
অবৈধভাবে নেপাল থেকে ভারতে প্রবেশের সময় নদী পারাপারের সময় জলে তলিয়ে মৃত্যু এক মহিলার। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। মৃত মহিলার কমলা রাজ বংশী(৩০)। সে নেপালের মেচিডারা এলাকার বাসিন্দা। জানা গিয়েছে যে শনিবার গভীর রাতে চোরাচালানকারীদের তিন জনের একটি দল নেপাল থেকে ভারতে প্রবেশের সময় মেচি নদীতে থাকা চোরা গর্ত পড়ে যায় ওই মহিলা। যদিও বাকীরা সাঁতার কেটে নদী পার হয় যায়। এরপর এদিন সকালে সীমান্তের ৫৫ নম্বর পিলারের সামনে মৃতদেহটি ভেসে উঠতে দেখতে পান স্থানীয়রা। এই দেখে তরীঘরী স্থানীয়রা খবর দেন খড়িবাড়ি থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে খড়িবাড়ি থানার পুলিশ। এরপর পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ ম্যাডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে ওই মহিলা সাঁতার কাটতে জানতেন না। যদিও গোটা ঘটনার তদন্তে নেমেছে খড়িবাড়ি থানার পুলিশ।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…