Breaking
28 Mar 2026, Sat

ভারত ও ভূটান সীমান্তবর্তী শহর জয়গাঁতে ৫০ গ্রাম ব্রাউন সুগার সহ গ্রেফতার ২

জেএনএফ ওয়েব ডেস্ক :- ভারত ভুটান সীমান্তবর্তী শহর জয়ঁগাতে ব্রাউন সুগার সহ দুই জনকে গ্ৰেপ্তার করল জয়ঁগা থানার পুলিশ। জয়ঁগা থানার ওসি অভিষেক ভট্টাচার্য জানান, গোপন সুত্রের খবরের ভিত্তিতে গতকাল পুলিশ জয়ঁগা এলাকায় অভিযান চালিয়ে রাকেশ প্রসাদ ও বিশাল বিশ্বকর্মাকে গ্ৰেপ্তার করা হয়। তাদের কাছ থেকে প্রায় দেড় লক্ষ টাকা মূল‍্যের ৫০ গ্ৰাম ব্রাউন সুগার উদ্ধার হয়। ধৃতদের কোর্টে পাঠানো হয়েছে। এই ঘটনায় আর কেউ যুক্ত আছে কি না পুলিশ খতিয়ে দেখছে।

Developed by