ভারতের জামাই হতে চলেছে‌ন পাক পেসার!

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- কয়েক ঘণ্টা পরেই পাক (Pakistan) তারকা ক্রিকেটার হাসান আলির (Hasan Ali) বিয়ে। তার আগে টুইটারে নিজের ছবি পোস্ট করলেন তিনি। লিখলেন, ‘‘অবিবাহিত হিসেবে শেষ রাত্রি। সামনের দিকে তাকিয়ে।” মঙ্গলবার দুবাইয়ে ভারতীয় তরুণী ‘এমিরেটস এয়ারলাইন্স’-এর ফ্লাইট ইঞ্জিনিয়ার শামিয়া আরজুর সঙ্গে গাঁটছড়া বাঁধবেন হাসান। তাঁর এহেন টুইটের উত্তরে তাঁকে অভিনন্দন জানান সানিয়া মির্জা (Sania Mirza)। সেই সঙ্গে একটি বিশেষ অনুরোধও করেছেন তিনি। তিনি লিখেছেন, ‘‘অভিনন্দন হাসান। তোমাদের দু’জনকে সারা জীবনের জন্য ভালবাসা ও সুখে থাকার কামনা। এবার আমাদের তোমরা ‘নান্দোস’-এর থেকেও ভাল ট্রিট দেবে।” প্রসঙ্গত ‘নান্দোস’ একটি দক্ষিণ আফ্রিকান চেন রেস্তোরাঁ।বেশ কয়েক সপ্তাহ ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল হাসান ও শামিয়ার প্রেমের সম্পর্ক নিয়ে। গত মাসেই অনেকে দাবি করেছিলেন পাক পেসার ভারতীয় তরুণীকে বিয়ে করতে চলেছেন।গত ৩০ জুলাই হাসান আলি টুইট করে জানিয়ে দিয়েছিলেন, বিয়ের ব্যাপারটা এখনও পাকা হয়নি। এবং তিনি এব্যাপারে দ্রুত ঘোষণা করবেন।কথামতোই পরে তিনি এব্যাপারে বিশদে জানান সকলকে। পাকিস্তানের গুজরানওয়ালায় এক সংবাদ সম্মে‌লনে হাসান আলি জানিয়ে দেন, ‘‘আমাদের পরিবার বিষয়টিকে চুপিসারেই সেরে ফেলতে চেয়েছিল। কিন্তু যেহেতু বিষয়টি সংবাদমাধ্যমের গোচরে চলে আসে তাই আমি সিদ্ধান্ত নিই একটি ঘোষণা করতে যাতে আমার বিয়ে নিয়ে আর গুঞ্জন না শোনা যায়।” তিনি জানিয়ে দেন, ‘‘আমি কালো ও লাল শেরওয়ানি স্যুট পরব। আর ও ভারতীয় পোশাকে সজ্জিত হবে।”

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

3 weeks ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

4 weeks ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

4 weeks ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

4 weeks ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

4 weeks ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

4 weeks ago