ডেবিট কার্ড তুলে দিতে চায় এসবিআই, গাড়ির ঋণে উঠছে প্রসেসিং ফি

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- ডেবিট কার্ড তুলে দেওয়ার পথে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)। নগদ টাকার লেনদেন কমাতে এবং ডিজিটাল লেনদেন জোর দিতে ডেবিট কার্ড বিলোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানালেন এসবিআইয়ের চেয়ারম্যান রজনীশ কুমার। সোমবার মুম্বইয়ের এক অনুষ্ঠান থেকে এসবিআইয়ের চেয়ারম্যান রজনীশ কুমার বলেন, দেশে এই মুহূর্তে ৯০ কোটি গ্রাহক ডেবিট কার্ড ব্যবহার করেন, আর মাত্র ৩ কোটি ক্রেডিট কার্ড রয়েছে। তাই এই বিশাল পরিমাণ ডেবিট কার্ড বিলোপ করে ডিজিটাল লেনদেনে জোর দেওয়া উচিত বলে মনে করেন এসবিআইয়ের চেয়ারম্যান।কিন্তু ডেবিট কার্ড তুলে নিলে বিকল্প ব্যবস্থা কী হবে? রজনীশ কুমার জানান, এক্ষেত্রে তাঁদের নিজস্ব ডিজিটাল প্ল্যাটফর্ম ইয়োনোকে ব্যবহার করা হবে। ইয়োনো পয়েন্টের মাধ্যমে ডেবিট কার্ড ছাড়াই শপিং করা যাবে। ইয়োনো ব্যবহারের মাধ্যমে ক্রেডিট ব্যালেন্সও পাওয়া যাবে। ইতিমধ্যে ৬৮ হাজার ইয়োনো ক্যাশপয়েন্ট তৈরি করেছে এসবিআই। আগামী ১৮ মাসে এই সংখ্যাকে ১০ লক্ষে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে বলে জানান এসবিআইয়ের চেয়ারম্যান। আগামী দিনে ক্রেডিট কার্ড ব্যবহারেরও প্রয়োজন কম হবে বলে জানান রজনীশ কুমার। তাঁর কথায়, ৫ বছর পর আর পকেটে পকেটে প্লাস্টিক কার্ড নিয়ে ঘোরার প্রয়োজন হবে না। কারণ ইয়োনো ভার্চুয়াল কুপন তৈরি হয়ে যাবে। বাড়বে কিউআর কোডের ব্যবহার।পাশাপাশি, আগামী সেপ্টেম্বর থেকে গাড়ি ঋণে প্রসেসিং ফি মুকুবের সিদ্ধান্ত নিয়েছে এসবিআই। আর ইয়োনোর মাধ্যমে এই ঋণ নিলে আরও ১৫.২৫ শতাংশ সুদ কম দিতে হবে জানিয়েছে এসবিআই। বেতনভুক কর্মচারীরা এখন গাড়ির ঋণে ৯০ শতাংশ টাকা লোন পেতে পারেন। তাঁদের সুদের হার হবে ৮.৯ শতাংশ।

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

3 weeks ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

4 weeks ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

4 weeks ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

4 weeks ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

4 weeks ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

4 weeks ago