
নিজেস্ব প্রতিনিধি, ফ্রান্স
নতুন করে ২৮টি ‘জেনারেশন ফোর’ রাফালের অর্ডার দিয়েছে ফ্রান্স সরকার। আর এই অর্ডারকে ঘিরেই নতুন করে দেখা দিয়েছে একাধিক প্রশ্ন। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ২৮ আরও উন্নত রাফালের অর্ডার দিয়েছে ফ্রান্সের সরকার। যার জন্য গুনতে হবে ২ বিলিয়ন ইউরো। ২০২৪ সালের মধ্যে সেগুলি সেদেশের সরকারের হাতে তুলে দেওয়া হবে বলেও জানিয়েছে ফ্রান্সের সংবাদমাধ্যম ‘লি ফিগারো’। সেখানে আরও বলা হয়েছে, চুক্তি সম্পূর্ণ হওয়ার পরে ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী বিষয়টি নিয়ে টুইটও করেন। পাল্টা রিটুইট করে রাফালের প্রস্তুতকারক সংস্থা দাসাউ। বিতর্কে সূত্রপাত এখান থেকেই। জানা গেছে, ভারত সরকার যে রাফাল যুদ্ধবিমান গুলো কিনছে, সেগুলি হচ্ছে ‘এফ থ্রি আর’। সোজা বাংলায় বলা যায়, ‘আপডেটেড থার্ড জেনারেশন’ ফাইটার। আর ফ্রান্স সরকার যোগুলি কিনছে, সেগুলি এর চেয়েও আরও অনেক বেশি উন্নত। শুধু তাই নয়, সেগুলিতে সংযুক্ত থাকছে উন্নত প্রযুক্তি ও অত্যাধুনিক অস্ত্র। যেমন, ‘আপগ্রেডেড রাডার সেন্সর’, ‘হেলেমেট মাউন্টেড ডিসপ্লে’, অত্যাধুনিক ‘মিকা এমজি এয়ার-টু-এয়ার মিসাইল সিস্টেম’, ১ হাজার কেজি ওজনের এয়ার-টু-গ্রাউন্ড মডিউলার ওয়েপন প্রভৃতি। এবার আসা যাকা দামের কথায়। ফ্রান্সের সরকারে ২৮টি ফাইটার কিনতে খরচ পড়েছে প্রায় ২ বিলিয়ন ইউরো। অথচ, ভারতের ‘থার্ড জেনারেশন’ ৩৬টি রাফাল কিনতে খরচ পড়ছে প্রায় ৭.৮৭ বিলিয়ন ইউরো। ভারতীয় টাকায় ৬৪ হাজার কোটি টাকা। যদিও জাতীয় নিরাপত্তার স্বার্থে চুক্তির বিষয়বস্তু প্রকাশ্যে আনা যাবে না বলে দাবি কেন্দ্রের। কিন্তু তাতেও অস্বস্তি কাটছে না।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…