ভাটপাড়ায় আবির খেলায় মেতে উঠলো কংগ্রেসের কর্মী সমর্থকরা

ভাটপাড়া : কেন্দ্রীয় শাসক দল বিজেপিকে কোনঠাসা করে কর্ণাটকের মসনদ দখল করেছে কংগ্রেস। কর্ণাটক বিধানসভায় একাই সরকার তৈরি করতে চলেছে, রাহুল- সোনিয়া গান্ধীর নেতৃত্বাধীন কংগ্রেস। রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা দেশজুড়ে বাড়তি অক্সিজেন এনেছিল কংগ্রেস কর্মী সমর্থকদের মধ্যে। তবে দক্ষিণের রাজ্য কর্নাটকে কংগ্রেস সরকার প্রতিষ্ঠা হওয়ায় খুশির হাওয়া এ রাজ্যের কংগ্রেস কর্মী সমর্থকদের মধ্যেও। কর্নাটকের সরকার তৈরি করার পরেই বঙ্গের কংগ্রেস কর্মী সমর্থকরা মেতে উঠেছেন আবির খেলে মিষ্টি মুখ করে। দক্ষিনের রাজ্যে জয়ের পরেই আজ ভাটপাড়া বিধানসভার শহর কংগ্রেস কমিটির তরফ থেকে রিলায়েন্স জুট মিলের সামনে কর্মী সমর্থকরা মেতে উঠলেন আবির খেলায়। এমনকি পথ চলতি মানুষের মধ্যে বিতরণ করা হয় লাড্ডু। ভাটপাড়া বিধানসভার মাইনরিটি সেলের কংগ্রেস সভাপতি বলেন, কর্ণাটকের ফলাফল দেখেই পরিষ্কার দেশের মানুষ কংগ্রেসের উপর আস্থা রাখছে । বর্তমান কেন্দ্রীয় সরকারকে উৎখাত করতে চাইছে দেশবাসী। রাহুল গান্ধী নেতৃত্বে দিন কংগ্রেস আগামী দিনের দেশের বিভিন্ন রাজ্যে নিজেদের সরকার তৈরী করবে।

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

3 weeks ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

4 weeks ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

4 weeks ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

4 weeks ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

4 weeks ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

4 weeks ago