
বাঁকুড়া : আগামী ১৮ মে অভিষেক বন্দ্যোপাধ্যায় নবজোয়ার কর্মসূচী নিয়ে বাঁকুড়া জেলা সফরে যাচ্ছেন। তার ঠিক আগেই বাঁকুড়ার ছাতনা ব্লকের তেঘরি গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃনমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন বেশ কয়েকটি পরিবার। কর্নাটকে বিজেপির শোচনীয় হারের পর ওই একই এলাকার বেশ কিছু বিজেপি কর্মীও কংগ্রেসে যোগ দিলেন। কংগ্রেসের দাবী গ্রাম পঞ্চায়েত নির্বাচনের আগে সবমিলিয়ে প্রায় পঞ্চাশটি পরিবার তাঁদের দলে যোগ দেওয়ায় এলাকায় তাঁদের শক্তিবৃদ্ধি ঘটল। এই যোগদানকে নাটক বলে কটাক্ষ করেছে তৃনমূল। গুরুত্ব দিতে নারাজ বিজেপিও।
সাম্প্রতিক অতীতে বাঁকুড়ার সারেঙ্গা ও রাইপুরে বেশ কিছু তৃনমূল কর্মী তৃনমূলের পতাকা ছেড়ে কংগ্রেসে যোগ দেন। সেই একই ঘটনা এবার দেখা গেল বাঁকুড়ার ছাতনা ব্লকের তেঘরি গ্রাম পঞ্চায়েত এলাকায়। শনিবার রাতে ছাতনা ব্লকের ভগবানপুর মোড়ে কংগ্রেসের একটি যোগদান কর্মসূচীতে স্থানীয় পাত্রচিতরা, কেলাইবাইদ ও ঘোলকুড়া এলাকার বেশ কিছু তৃনমূল ও বিজেপি কর্মী কংগ্রেসের দলীয় পতাকা কাঁধে তুলে নেন। তাঁদের হাতে দলের পতাকা তুলে দেন কংগ্রেসের বাঁকুড়া জেলার কার্যকরী সভাপতি বিশ্বরূপ পাল ও অভিষেক বিশ্বাস। কংগ্রেস নেতৃত্বের দাবী তৃনমূলের দুর্নীতি, স্বজনপোষণ ও বিজেপির জাতপাতের রাজনীতিতে বীতশ্রদ্ধ হয়ে এলাকার প্রায় পঞ্চাশটি পরিবার তাঁদের দলে যোগ দিয়েছেন। দল বদল করা কর্মীরাও তৃনমূল ও বিজেপির বিরুদ্ধে একই অভিযোগ এনেছেন। তৃনমূল নেতৃত্বের দাবী বাঁকুড়া জেলায় কংগ্রেসের কোনো অস্তিত্ব নেই। দল বদলের নামে নাটক করছে কংগ্রেস। বিজেপি এই দলবদলের বিষয়টিকে গুরুত্বই দিতে নারাজ।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…