জেএনএফ ওয়েব ডেস্ক : একের পর এক বিপর্যয় আর সেই বিপর্যয়ের আতঙ্ক হয়ে ওঠে শান্তিপুর স্টিমার ঘাট এলাকার সাধারণ মানুষের। এর আগেও একাধিকবার প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ভাগীরথীর ভাঙ্গনে বিঘা বিঘা চাষের জমি সহ ভিটে বাড়ি চলে গেছে গঙ্গাবক্ষে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হলেই ক্রমশ গঙ্গা ভাঙ্গন শুরু হতে থাকে, ঠিক তেমনই আবারো বৃষ্টিপাত হওয়ার কারণে শান্তিপুর স্টিমারঘাট ভাগীরথীর তীরে ভাঙ্গন শুরু হয়। স্বভাবতই ভাঙ্গন শুরু হাওয়াই আবারও আতঙ্কে এলাকাবাসী। এলাকাবাসীর অভিযোগ গঙ্গা ভাঙ্গন নিয়ে প্রশাসনের কোনো মাথাব্যথা নেই, মাঝেমধ্যে ভাঙ্গন শুরু হলেই কয়েক বস্তা বালির বস্তা ফেলে প্রাথমিকভাবে কাজ শুরু হয় কিন্তু পাকাপোক্তভাবে গঙ্গার পাড় বানানোর ব্যবস্থা কবে নেওয়া হবে? সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পরই এলাকায় বেশ কিছু রাজনৈতিক নেতারা ছুটে আসে কিন্তু সমস্যা সমাধানের কথা কেউ বলেন না। এছাড়াও বালির বস্তা দিয়ে প্রাথমিক কাজ নিয়েও দুর্নীতির অভিযোগ তোলেন এলাকাবাসী। যেভাবে বালির বস্তা গঙ্গার পাড়ে ফেলা উচিত সেটা তো হচ্ছেই না নাম সাক্ষী বালির বস্তা ফেলে প্রাথমিক কাজ করা হচ্ছে। এলাকাবাসীর এখন একটাই দাবি, বালির বস্তা ফেলে প্রাথমিক কাজ না করে পাকাপোক্তভাবে গঙ্গার পাড় বাঁধানো কাজ শুরু হোক। না হলে তিলেতিলে ভাগীরথীর ভাঙনে একটা সময় স্টিমারঘাট এলাকা বলে নামটা একদিন মুছে যাবে কারণ গোটা গ্রামটায় চলে যাবে ভাগীরথী নদীতে।
জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য
জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…
জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…
জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…
জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…