মুজনাই নদীর ভাঙনের ফলে ফালাকাটা ব্লকের হরিনাথপুর এলাকার শ্মশান ঘাট তলিয়ে যাওয়ার আশঙ্কা!

জেএনএফ ওয়েব ডেস্ক : মুজনাই নদীর পার ভাঙনের ফলে নদী গর্ভে চলে যেতে বসেছে ফালাকাটা ব্লকের দেওগাঁও গ্রাম পঞ্চায়েতের হরিনাথপুর এলাকার শ্মশান ঘাট। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সংশ্লিষ্ট ব্লকের দেওগাঁও গ্রাম পঞ্চায়েতের অন্তর্ভুক্ত হরিনাথ পুর এলাকার মুজনাই নদী পাড়ের শ্মশানটি নদী ভাঙ্গনের জন্য নদীগর্ভে চলে যেতে বসেছে। এলাকা বাসীরা জানান, ‘শ্মশান ভেঙে পড়ার মূল কারণ পার ভাঙন। শ্মশানটি মুজনাই নদীর পাড়ে। ভরা বর্ষায় নদীর জল বাড়ার কারণে সম্প্রতি সেখানে ফাটল দেখা দিয়েছে। সেই ফাটল দিয়ে জল ঢুকে মাটির তলা ফাঁকা হয়ে গেছে। আর এর ফলে নবনির্মিত শ্মশানটি সম্পূর্ণ নদী গর্ভে চলে যায়।’এলাকার শ্মশানঘাটটি চলে যাওয়ায় বিপাকে স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, বারংবার গ্রাম পঞ্চায়েতে জানানো সত্ত্বেও কোনো রকম ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ফলে এই মুহূর্তে কোনো ব্যাক্তির মৃত্যু হলে সমস্যায় পরতে হচ্ছে এলাকাবাসীকে। গ্রাম পঞ্চায়েত প্রধানকে জানিয়েও কোন সুরাহা হয়নি বলে অভিযোগ করেন তিনি।” এই প্রসঙ্গে দেওগাঁও গ্রাম পঞ্চায়েতের সংশ্লিষ্ট এলাকার পঞ্চায়েত সদস্য নীল কমল দাস বলেন, শ্মশান তৈরির সময় অনেকটা জায়গা ছিল কিন্তু নদীর পার ভাঙ্গনের ফলে সেটি তলিয়ে যেতে বসেছে।বোল্ডার দিয়ে পার বাঁধের ব্যবস্থা করলে সমস্যা সমাধান হতো। বিষয়টি আমরা উর্ধতন কতৃপক্ষকে জানিয়েছি, আমরা দ্রুত শ্মশান ঘাট নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।”

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

3 weeks ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

4 weeks ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

4 weeks ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

4 weeks ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

4 weeks ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

4 weeks ago