
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- ভবিষ্যতের ভূত’ সিনেমা বন্ধ করায় জরিমানার মুখে পড়লো রাজ্য সরকার। রাজ্য সরকারকে ২০ লাখ টাকা জরিমানা ধার্য্য করলো সুপ্রিম কোর্ট।
বাক স্বাধীনতার অধিকার খর্ব করার জন্য প্রযোজক সংস্থা ও হল মালিকদের ২০ লাখ টাকা জরিমানা দেওয়ার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
শীর্ষ আদালত রায় দিয়ে জানিয়েছে, সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে ‘ভবিষ্যতের ভূত’। ছাড়পত্র পাওয়া ছবিকে কোনওমতেই বন্ধ করা যায় না। উল্লেখ্য, গত ১৫ ফেব্রুয়ারি মুক্তি পায় পরিচালক অনীক দত্তের ছবি ‘ভবিষ্যতের ভূত’। ছবি মুক্তির ঠিক পরদিন অর্থাৎ ১৬ ফেব্রুয়ারি থেকেই ছবিটি রাজ্যের বেশিরভাগ হল থেকে তুলে নেওয়া হয়।
তবে কী কারণে বা কার নির্দেশে ছবিটি প্রেক্ষাগৃহগুলি থেকে তুলে নেওয়া হল তার কোনও সঠিক জবাব পাওয়া যায়নি। ছবি বন্ধের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় ‘ভবিষ্যতের ভূত’-এর প্রযোজক সংস্থা।
জেএনএফ:গোপীবল্লভপুর- ১নং ব্লকের কেন্দুগাড়ি অঞ্চলের শালগেড়িয়া বুথে BJP মেনকা সাউ, সত্যরঞ্জন সাউ, করণ হেমব্রম সহ বহু পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান…
নির্বাচন যত এগিয়ে আসছে তত মহিলা সংগঠন তাদের কর্মকান্ড আরও তীব্র করছে lএকই দিনে ঝাড়গ্রাম শহরের ৭টি ওয়ার্ডে পাড়া বৈঠক…
জেএনএফ: জটিল স্পাইনাল সার্জারিতে প্রথম সাফল্য পেল ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল। বুধবার ৮ জনের টিম গঠন করে আড়াই ঘন্টা ধরে…
জেএনএফ: প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে পাড়া বৈঠকে মহিলারা lসোমবার ১৪নম্বর ওয়ার্ডে দলীয় প্রার্থীর সমর্থনে পাড়া বৈঠকে সামিল হয় মহিলারা lমূলত…
জেএনএফ: গোপীবল্ললভপুর বিধানসভার লোধাশুলীতে তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলনlমূলত নির্বাচন কে সামনে রেখে দলীয় প্রার্থী অজিত মাহাতোর সমর্থনে কর্মী সম্মেলন l
জেএনএফ: জাতীয় কংগ্রেস প্রার্থী সকাল সকাল ঝাড়গ্রাম স্টেশনে জনসংযোগ কর্মীদের নিয়ে