ভোট দিয়ে ফেরার পথে বিজেপি কর্মী-সমর্থকদের মারধরের অভিযোগ

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- ভোট দিয়ে বাড়ি ফেরার পথে বিজেপির কর্মী সমর্থকদের মারধর করার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কোচবিহারের মারুগঞ্জ এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই এলাকার বাসিন্দা গোপাল ঘোষ, দেবেশ্বর বর্মন ও মহাদেব পাল সহ বেশ কয়েকজন বিজেপি কর্মী পুর্ব মরাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্র থেকে ভোট দিয়ে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে তৃণমূলের কর্মীরা তাদের পথ আটকায় ও তাদের মারধর করা হয় বলে অভিযোগ। আহত গোপাল ঘোষ, দেবেশ্বর বর্মন ও মহাদেব পালকে মারুগঞ্জ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসার পর কোচবিহার সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে তাঁরা সেখানেই চিকিৎসাধীন। আক্রান্তদের অভিযোগ, বিজেপিকে ভোট দেওয়ার কারণেই তাদের ওপর হামলা চালায় তৃণমূল। যদিও তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে।

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

1 month ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

1 month ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

1 month ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

1 month ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

1 month ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

1 month ago