বেহাল রাস্তা সংস্কারের দাবিতে দিনহাটার গোবরাছড়ার তুতিয়ারকুটি পথ অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের

জেএনএফ ওয়েব ডেস্ক :- বেহাল রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের। ঘটনাটি ঘটেছে দিনহাটার গোবরাছড়া নায়ারহাট গ্রাম পঞ্চায়েতের তুতিয়ারকুটি বালাবাড়ী ঘাট ব্রিজে। ওই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় নয়ারহাট ফাঁড়ি পুলিশের আধিকারিকরা। এদিন বেলা ১১টা থেকে ২ টা পর্যন্ত এই অবরোধ চলে। পরে পুলিশের আশ্বাসে অবরোধ উঠে যায় স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সুত্রে জানা যায়, দিনহাটা ২ নং ব্লকের গোবরাছড়া নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের তুতিয়ারকুটি বালাবাড়ী ঘাট এলাকায় নয়ারহাট থেকে নারায়ণগঞ্জ যাওয়ার রাস্তা বেহাল অবস্থা। তাঁর ফলে অনেক সময় টোটো চলাচলে অসুবিধা পাশাপাশি বাইক দুর্ঘটনার কবলে পড়তে হয় নিত্যযাত্রীদের।সেই কারণে এদিন স্থানীয়রা তুতিয়ারকুটি বালাবাড়ী ঘাট ব্রিজে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় নয়ারহাট ফাঁড়ির পুলিশ। পরে প্রশাসনের আশ্বাসে ঘন্টা তিনেক পর পথ অবরোধ উঠে যায়।
স্থানীয় বাসিন্দা মোস্তাফিজুর রহমান, আশরাফুল জান্নাতরা বলেন, দীর্ঘ কয়েক বছর থেকে নয়ারহাট থেকে নারায়ণগঞ্জ যাওয়ার সাত থেকে আট কিলোমিটার রাস্তা বেহাল অবস্থা। এর ফলে টোটো চলাচলে অসুবিধা পাশাপাশি বাইক দুর্ঘটনার কবলে পড়তে হয় নিত্যযাত্রীদের।বারবার প্রশাসনকে জানিয়েও কোনো সূরাহা হয় নি। ফলে বাধ্য হয়ে স্থানীয়রা পথ অবরোধের শামিল হই।

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

3 weeks ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

4 weeks ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

4 weeks ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

4 weeks ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

4 weeks ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

4 weeks ago