
জেএনএফ ওয়েব ডেস্ক :-অবৈধভাবে বাড়িতে গ্যাস সিলিন্ডার মজুদ করে ব্যবসা করার অভিযোগে ২৬ টি গ্যাস সিলিন্ডার সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল বক্সিরহাট থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় রবিবার সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে বক্সিরহাট থানার পুলিশ ঝাউকুঠি এলাকার বাসিন্দা উত্তম ঘোষ ও প্রবীর ঘোষের বাড়ি তল্লাশি চালিয়ে ১৯টি গ্যাস ভর্তি সিলিন্ডার ও সাতটি খালি সিলিন্ডার উদ্ধার করে। পুলিশ জানায় দুই পরিবারের লোকেদের কারো কাছেই সিলিন্ডার গুলোর কোন বৈধ কাগজপত্র বা গ্যাস সরবরাহ সংক্রান্ত এজেন্সির কোন বৈধ কাগজপত্র না থাকায় পুলিশ গ্যাস সিলিন্ডার গুলোকে বাজেয়াপ্ত করে। এই অবৈধ কারবারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে পুলিশ এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। অপরজন পলাতক । তার খোঁজে তল্লাশি চলছে বলে পুলিশ জানায়।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…