
বেঁচে রইল না পরিবারের আর কেউ, মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু একই পরিবারের ১০ জনের। জানা যায় উত্তর ২৪ পরগনার বাগদা থানার পার মদনপুর এলাকার বাসিন্দা শ্রীবানি মুহুরী (৮০)। বয়স জনিত কারণে তার মৃত্যু হয়। গতকাল গভীর রাতে তাকে নিয়ে একটি ৪০৭ গাড়িতে তার পরিবারের ১০ জন সদস্য সহ এলাকার বেশ কয়েকজন নবদ্দীপ শ্মশানে শেষকৃত্য করার উদ্দেশে রওনা দেন। আনুমানিক রাত একটা নাগাদ নদীয়ার হাঁসখালি থানার ফুলবাড়ি এলাকায় রাজ্য সড়কে উল্টো দিক থেকে আসা একটি পাথর বোঝাই লরিতে সরাসরি ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রায় ১১ জনের। তাদের মধ্যে বেশ কয়েকজন মহিলা এবং একটি শিশু ছিল বলে জানা যায়। তাদের পুলিশ এবং স্থানীয় বাসিন্দাদের তরফ থেকে উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে এখনো পর্যন্ত ১৮ জনের মৃত্যু হয়েছে। সূত্রের খবর মুহুরী পরিবারের যে ১০ জন সদস্য গাড়িতে করে শেষকৃত্য সম্পন্ন করতে এসেছিলেন তারা প্রত্যেকেই মারা গেছে। উত্তর ২৪ পরগনার বাগদা থানার পার মদনপুর এলাকায় শোকের ছায়া।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…