জেএনএফ ওয়েব ডেস্ক :-বিগত কয়েকদিনের অতিবৃষ্টির কারণে ঘরছাড়া প্রায় তিনশো টি পরিবারকে স্থানান্তরিত করা হলো স্থানীয় সরকারি স্কুল ও পৌরসভার কমিউনিটি হলে।বিগত কয়েকদিন ধরে চলতে থাকা অতিবৃষ্টির কারণে নদীয়ার নবদ্বীপ পৌরসভা পাঁচ নম্বর ওয়ার্ডের প্রতাপনগর সংলগ্ন দেবরাজপুর ও মতি সাহা মাঠ এলাকার প্রায় তিনশো টি জলমগ্ন পরিবারকে উদ্ধার করে স্থানান্তরিত করা হলো পার্শ্ববর্তী দেবরাজ পুর প্রাথমিক বিদ্যালয় ভবন নবদ্বীপ পৌরসভা কমিউনিটি হলে। বৃষ্টির জলে জলমগ্ন হয়ে যাওয়ার পর পাঁচ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর সুকুমার রাজবংশীর উদ্যোগে নবদ্বীপ পৌরসভার সহযোগিতায় জলমগ্ন এলাকাগুলিতে বৈদ্যুতিক পাম্প মেশিনের সাহায্যে জল নিকাশি করা হলেও ফের অতিবৃষ্টির কারণে জলমগ্ন হয়ে পড়ছে ওই এলাকাগুলি বলে এই দিন জানান পাঁচ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর সুকুমার রাজবংশী। প্রাকৃতিক দুর্যোগের কারণে এলাকাগুলিতে বসবাসকারী পরিবার গুলির সার্বিক সুরক্ষার কথা মাথায় রেখে স্থানীয় স্কুল ভবন ও পৌরসভার কমিউনিটি হলে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে পৌরসভা ও ওয়ার্ড কমিটির পক্ষ থেকে বলেও জানান তিনি। এছাড়াও জলমগ্ন ওই এলাকাগুলিতে বসবাসকারী আর্থিকভাবে নিম্নবর্তী পরিবারগুলির কথা মাথায় রেখে পৌরসভার উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করার ব্যবস্থা করা হয়েছে বলে এই দিন জানান সুকুমার বাবু। পাশাপাশি অসহায় পরিবারগুলির পাশে থেকে যেকোন রকম সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে নবদ্বীপ পৌরসভা পাচ নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে বলেও জানান তিনি। প্রাকৃতিক দুর্যোগ কেটে গেলে পুনরায় তাঁরা নিজেদের বাড়িতে ফিরে যাবেন বলেও এই দিন জানান নবদ্বীপ পৌরসভা ৫ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর সুকুমার রাজবংশী।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…