দলকে দুর্নীতিমুক্ত করতে তৎপর তৃণমূল

জেএনএফ ওয়েব ডেস্ক :-দলকে দুর্নীতিমুক্ত করতে তৎপর তৃণমূল। এবার দলের নিচু তলার থেকে উপরে তলার কর্মীরা কোনরকম দুর্নীতি করছে কিনা এবং সাধারণ মানুষ কি অভিযোগ করছেন তারই সমাধানে তৎপর হল নদীয়ার কৃষ্ণনগর তৃণমূল জেলা সাংগঠনিক। বুধবার নদীয়া কৃষ্ণনগরে  কৃষ্ণনগর তৃণমূল জেলা কংগ্রেসের পক্ষ থেকে এক কমপ্লেন বক্সের আনুষ্ঠানিকভাবে শুভ সূচনা করলেন। কৃষ্ণনগর তৃণমূল জেলা সাংগঠনিক সভাপতি জয়ন্ত সাহা এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরাজ্যে যেভাবে একের পর এক সাধারণ মানুষের জন্য কর্মযজ্ঞ করে চলেছে তারই ফলস্বরূপ বিশ্বের মধ্যে প্রথম স্থান অধিকার করবে এ রাজ্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া নির্দেশ অনুযায়ী দলের যারা নিচু তলার থেকে উপরে তলার কর্মী রয়েছে তারা যেন কোনরকম দুর্নীতির সাথে যুক্ত না থাকে। প্রত্যেককে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করতে হবে, দলের সাংগঠনিক শক্তি বাড়াতে হবে, সাধারণ মানুষের বিশ্বাস অর্জন করতে হবে, তাই কোনো কর্মীর উপরে যদি অভিযোগ উঠে আসে তাহলে কড়া পদক্ষেপ নেওয়া হবে। সেই কারণেই সাধারণ মানুষের অভাব অভিযোগ জানার জন্যই এই কমপ্লেন বক্সের আনুষ্ঠানিকভাবে শুভ সূচনা হলো। সাধারণ মানুষ তাদের অভিযোগ লিখিতভাবে জানাতে পারবেন এই কমপ্লেন বক্সে। এরপর দলের শীর্ষ নেতৃত্বরা খতিয়ে দেখে পদক্ষেপ গ্রহণ করবে।

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

3 weeks ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

4 weeks ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

4 weeks ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

4 weeks ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

4 weeks ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

4 weeks ago