বিনা প্রশিক্ষণেই সাপ ধরার চেষ্টা, দুঃসাহসের মাসুল গুনছেন রায়গঞ্জের আরও এক যুবক

জেএনএফ ওয়েব ডেস্ক :-বিনা প্রশিক্ষণেই সাপ ধরার চেষ্টা, দুঃসাহসের মাসুল গুনছেন রায়গঞ্জের আরও এক যুবক।পেশায় টোটো চালক যুবকের নাম বিশ্বজিৎ ঘোষ। বৃহস্পতিবার রাতে কোনোরকম প্রথাগত দক্ষতা ছাড়াই বিষধর সাপ বোতলবন্দী করতে গেলে সাপটি যুবকের হাতে ছোবল বসায় একাধিকবার। ভালো মাত্রায় বিষ শরীরে প্রবেশ করায় রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন ওই যুবক।রায়গঞ্জের শিলিগুড়ি মোড় সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার গভীর রাতে প্রায় ৪ ফুট লম্বা একটি বিষাক্ত গোখরো সাপ হাত দিয়ে ধরার চেষ্টা করেন তিনি। সাপ ধরার এমন দুঃসাহসিক দৃশ্য দেখে তা মোবাইলে রেকর্ড করে রাখছিলেন সেখানে উপস্থিত অন্যান্যরা। কিন্তু সাপটির মাথা ধরে তাকে বোতলবন্দী করতে গেলেই বাধে বিপত্তি, সাপটি ছোবল বসায় তাঁর হাতে। প্রত্যক্ষদর্শীদের মোবাইলে রেকর্ড হয় সাপের দংশনের দৃশ্যও। সেখানে স্পষ্টতই যুবকের হাতে পর পর তিন বার ছোবল বসাতে দেখা যাচ্ছে সাপটিকে।

Recent Posts

ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজে ABVP ঝাড়গ্রাম জেলার তরফ থেকে প্রিন্সিপাল ম্যাডাম সহ সকল ডক্টর শিক্ষক দের শুভেছা বার্তা জানানো হয়

আজ ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজে ABVP ঝাড়গ্রাম জেলার তরফ থেকে প্রিন্সিপাল ম্যাডাম সহ সকল ডক্টর শিক্ষক দের শুভেছা বার্তা জানানো। ও…

15 hours ago

গোপীবল্লভপুরে বিজেপির পক্ষ থেকে পালিত হল জাতীয় চিকিৎসক দিবস

আকাশ শীট: বুধবার ১ লা জুলাই বাংলার দ্বিতীয় মুখ্যমন্ত্রী তথা বিশিষ্ট চিকিৎসক ডাক্তার বিধান চন্দ্র রায় এর জন্মদিন।এই দিনটিতে সারা…

20 hours ago

মানিকপাড়া কলেজে মহান চিকিৎসক ও শিক্ষাবিদ ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিবস ও প্রয়াণ দিবস পালন

অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ঝাড়গ্রাম জেলার মানিকপাড়া কলেজ ইউনিটের উদ্যোগে মানিকপাড়া কলেজে মহান চিকিৎসক ও শিক্ষাবিদ ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিবস…

20 hours ago

তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির

জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…

2 months ago

জরুরী তথ্য

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য

2 months ago