
জেএনএফ ওয়েব ডেস্ক :-অবশেষে খুলে দেওয়া হল রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যানীর অফিসের বাইরে উপরে লাগানো বিজেপির প্রতীক লাগানো বোর্ড৷ এই ঘটনায় জল্পনা ছড়িয়েছে রাজনৈতিক মহলে৷ জানা গিয়েছে বর্তমানে কলকাতায় রয়েছেন বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যানী৷ অথচ তার অনুপস্থিতিতে তার অফিস থেকে খুলে দেওয়া হল বিজেপির প্রতীক লাগানো বোর্ড৷ উল্লেখ্য বেশকিছুদিন ধরে বেসুরো গাইছেন বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যানী৷ ইতিমধ্যেই দলের রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী, জেলা সভাপতির বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন তিনি৷ ফলে দলীয় নেতৃত্বের বিরুদ্ধে তার এই বিষদগার নিয়ে জল্পনা ছড়িয়েছে রাজনৈতিক মহলে। অনেকেই বলছেন তার এই বিরোধীরা তৃণমূলে যাওয়ার কৌশল মাত্র। কারণ বিধানসভা নির্বাচনে গেরুয়া শিবিরের ভরাডুবির জেরে বিজেপির কয়েকজন বিধায়ক নাম লিখিয়েছেন তৃণমূল কংগ্রেসে৷ তারপর থেকেই বেসুরো গাইছেন বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যানী৷ যদিও এব্যাপারে তিনি বলেন, বোর্ট টি একদিকে হেলে পড়েছিল। দুর্ঘটনা ঘটার আগেই তাই খুলে দেওয়া হয়েছে। যদিও তার এই বক্তব্যে কোনো সারবত্তা খুঁজে পাচ্ছেন না রাজনৈতিক বিশেষজ্ঞরা৷
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…