
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক: বিধায়ক দুলাল মূর্মূর তহবিল থেকে পানীয় জলের ব্যবস্থা আদিবাসী পাড়াতে। গোপীবল্লভপুর ২নং ব্লকের শিবানন্দপুর গ্রামে পানীয় জলের অসুবিধা ছিল অনেক দিন ধরেই। সেই প্রতিক্ষার অবসান হয়েছে। এতে খুশি এলাকাবাসী। গ্রামবাসীরা বলেন, আমাদের আদিবাসী পাড়াতে পানীয় জলের খুবই অসুবিধা ছিল। আজ অনেকদিন পর এলাকায় বসল সাবমারসেবল পাম্প সহ পাইপ লাইন। এই পাইপ লাইনের পাড়ার বিভিন্ন জায়গায় পৌঁছে যাচ্ছে পানীয় জল। এর জন্য আমরা অসংখ্য ধন্যবাদ জানাই বিধায়ক দুলাল মূর্মূ কে।
ঝাড়গ্রাম, বিনপুর, গোপীবল্লভপুর, নয়াগ্রাম চারটি বিধানসভা কেন্দ্রের ভোটে SUCI দলের প্রার্থীরা মিছিল করে নমিনেশন জমা দিতে যাচ্ছেন
জেএনএফ:সকাল সকাল ঝাড়গ্রাম সব্জি বাজার দিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্রের কংগ্রেস পার্থী প্রসেনজিৎ দে
জেএনএফ: দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে আজ নয়াগ্রাম ব্লকের নয়াগ্রাম অঞ্চলে অবস্থিত বাবা কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার…
জেএনএফ, বেলপাহাড়ি : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ নিয়েছে…
ঝাড়গ্রাম : গোপীবল্লভপুরের তৃণমূলের প্রার্থী অজিত মাহাতো কে নির্বাচনের ময়দানে পূর্ণ রূপে পাশে থাকার আশ্বাস ঝাড়গ্রাম জেলা সাহিত্য পরিষদের। সোমবার…
জেএনএফ, ঝাড়গ্রাম : নিবার্চন কমিশনের ছ'দফা নির্দেশ মত ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি, লালগড়, জামবনি এবং বিনপুর থানায় গিয়ে রবিবার আইসি এবং…