
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- বাংলায় এনআরসি রুখতে বিদ্যাসাগরের নামে শপথ নিয়ে মু্খ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মঙ্গলবার বিদ্যাসাগরের জন্ম শতবার্ষিকী উদযাপনে বিদ্যাসাগর কলেজে মূর্তি ভাঙচুরের বিরুদ্ধে মুখ খোলেন৷নাম না করে সরাসরি বিজেপির দিকে আঙুল তুলে মুখ্যমন্ত্রী জানান, বিদ্যাসাগরের মূর্তি ভাঙে দিয়ে গিয়েছিল একদল উন্মত্ত দানব৷ এর পর অকালবোধনের মতো বিদ্যাসাগরের মূর্তি স্থাপন করতে হয়েছে আমাদের৷ এভাবে মূর্তি ভেঙে ইতিহাস ভাঙা যাবে না৷ বাংলায় ইতিহাস ভুলিয়ে দিতে পারবে না৷ বিদ্যাসাগরের মূর্তি ভাঙার পর আমরা মূর্তি গড়ে দিয়েছি৷ বিদ্যাসাগরের নামে একাডেমি করা হয়েছে৷ বিদ্যাসাগরের সেমিনারের জন্য কলেজগুলিকে দু’লক্ষ টাকা করে দেওয়া হবে৷ আগামী ২৬ সেপ্টেম্বর সমস্ত স্কুলগুলিতে বিদ্যাসাগরের জন্মদিন উদযাপনের বার্তাও দিয়েছেন তিনি৷এদিনের সভামঞ্চ থেকে বিদ্যাসাগরের কৃতিত্ব তুলে ধরে নতুন করে সমাজ গড়ার বার্তা দেন মুখ্যমন্ত্রী৷ জানান, বাংলার মাটিকে ভয় দেখানও যাবে না৷ বাংলার মাটিকে জব্দ করা যাবে না৷ কারণ এই বাংলার মাটিতে বহু প্রতিভার জন্ম হয়েছে৷ দেশ স্বাধীন করার জন্য এই বাংলার মাটিতে প্রথম বিদ্রোহ হয়েছিল৷ ফলে বাংলারকে হেলাফেলা করলে চলবে না বলেও জানান তিনি৷
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…