
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, তারপরেই পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষের সূচনা। মহালয়ার প্রভাতে আকাশবাণীর দৌলতে শোনা যাবে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের সংস্কৃত স্তোত্রপাঠ। তাঁর কণ্ঠে শোনা যাবে দেবীর আগমনী বার্তা।
ইট বালি পাথর দিয়ে ঘেরা শহরে কাশ শিউলির গন্ধ আজ আর তেমন পাওয়া যায় না। কিন্তু ভোর চারটেয় এ বারও বেজে উঠেবে সেই পরিচিত কন্ঠ। যা ছাড়া এখনও বাঙালির দেবীপক্ষের আগমনী অসম্পূর্ণ। তবে জেনারেশন ওয়াই রেডিও-র থেকে অনেক বেশী স্বচ্ছন্দ্য ইন্টারনেটে। হোয়াটসঅ্যাপ, ইউটিউব, ফেসবুক, টুইটারে তাঁরা নিজেদের নিজস্ব বৃত্তের মধ্যেই ঘোরাফেরা করেন। এই যুগে রেডিও-ও আজ অনেকটাই পিছিয়ে গিয়েছে।
কিন্তু প্রৌঢ়রা এখনও সেই প্রথা ভাঙেননি। সাড়া বছর রেডিওর খোঁজ না পড়লেও মহালয়ার দিন কয়েক আগে থেকেই তা ঝাড়া মোছা শুরু হয়। পুরোনো ব্যাটারি পাল্টে নতুন ব্যাটারি লাগিয়ে ঝালিয়েও নেন বেশ কয়েকবার। তাঁদের মতে, ইন্টারনেট বলুন আর সিডি ডিভিডি-ই বলুন, ভোরের আলো ফোটার আগে আকাশবাণীতে উদাক্ত কন্ঠে চণ্ডীপাঠ শোনার দমবন্ধ করা উৎকণ্ঠা আর কোথাও নেই।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…