সিপিএম বিজেপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে শতাধিক কর্মী সমর্থক যোগদান করলো তৃণমূল কংগ্রেসে। বুধবার রাতে নবদ্বীপ ব্লকের মায়াপুর হুলোর ঘাট এলাকায় তৃণমূল কংগ্রেস আয়োজিত এক প্রকাশ্য দলীয় জনসভায় বিজেপি, সিপিএম সহ বিভিন্ন রাজনৈতিক দল থেকে আসা কর্মী সমর্থকদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন নবদ্বীপ বিধানসভা কেন্দ্রের পঞ্চম বারের বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী পুন্ডরীকাক্ষ সাহা। এইদিন মূলত মায়াপুর বামুনপুকুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের চর কষ্টশালীর তিন নম্বর বুথের বর্তমান ও প্রাক্তন মেম্বার সহ বিভিন্ন দল থেকে আসা বহু রাজনৈতিক কর্মী সমর্থক তৃণমূলে যোগদান করেন বিধায়ক পুন্ডরীকাক্ষ সাহার হাত ধরে। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সারা রাজ্যব্যাপী অভূতপূর্ব উন্নয়নের শরিক হতেই তাঁরা তৃণমূল কংগ্রেসে যোগদান করার সিদ্ধান্ত নিয়েছেন বলে এই দিন সন্ধ্যায় তৃণমূলের দলীয় পতাকা হাতে তুলে নেওয়ার পর জানান যোগদানকারী রাজনৈতিক কর্মী সমর্থকেরা। বিধায়ক ছাড়াও এদিনের যোগদান পর্ব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবদ্বীপ পৌরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান বিমান কৃষ্ণ সাহা সহ নবদ্বীপ পঞ্চায়েত সমিতির সভাপতি তথা নবদ্বীপ ব্লক তৃণমূল কংগ্রেসের নেতা তাপস ঘোষ সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…