
নিখোঁজ তৃণমূল নেতা, প্রতিবাদে রাতভর আগুন জ্বালিয়ে থানা ঘেরাও করে বিক্ষোভ। পরে 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ তৃণমূল কর্মীদের। নদীয়ার শান্তিপুর থানা এলাকার ঘটনা। অভিযোগ, গতকাল দুপুর থেকে বাড়ি থেকে বেরিয়ে আর বেড়ি ফেরেনি তৃণমূল নেতা মনোজ সরকার। মূলত তার প্রতিবাদে গতকাল রাতে তৃণমূল কর্মীরা থানা ঘেরাও করে থানার সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে। পুলিশের কোনো তৎপরতা থেকে পরবর্তীকালে তারা শান্তিপুর বাইপাস মোড় 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। নিখোঁজ মনোজ সরকারের স্ত্রী প্রিয়া সরকার বলেন, দুপুর 12 টা থেকে আমার স্বামী নিখোঁজ। এই বিষয়ে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে প্রশাসনের পক্ষ থেকে 24 ঘণ্টা অপেক্ষা করার কথা বলা হয়। কিন্তু আমাদের দাবি তার মধ্যে যদি আমার স্বামির কিছু হয়ে যায় সেই দায়ভার কার। যাতে আমার স্বামীকে অতিদ্রুত কোথায় রয়েছে তার সন্ধান প্রশাসনের পক্ষ থেকে দেয়া হয় এই কারণে এই বিক্ষোভ। পরবর্তীকালে পুলিশের আশ্বাসে বিক্ষোভ তুলে নেয় তারা। যদিও তৃণমূলের প্রথম সারির কোন নেতৃত্বকে এদিন এ বিক্ষোভ দেখা যায়নি।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…