Breaking
19 Aug 2026, Wed

বিজেপির মহিলা মোর্চা মিছিল করল ঝাড়গ্রাম শহরে

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : শুক্রবার ঝাড়গ্রাম শহরে বিজেপি প্রার্থী কুনার হেমব্রমের সমর্থনে মিছিল করল বিজেপির মহিলা মোর্চা। বিজেপির জেলা কার্যালয় থেকে মিছিল শুরু হয়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে বাসে করে মহিলারা এসে উপস্থিত হয়েছিলেন শহরে। প্রার্থী কুনার হেমব্রম ছাড়াও উপস্হিত ছিলেন জেলা সভাপতি সুখময় সৎপতি , জেলা সম্পাদক অবনী ঘোষ ,সঞ্জিত মাহাত উপস্হিত ছিলেন | মিছিলের নেতৃত্বে ছিলেন ঝাড়গ্রাম জেলা বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী রিমঝিম সিং ।

Developed by