বিজেপির প্রধান, উপপ্রধান ও সদস্যরা তৃণমূলে যোগ দেওয়ায় নয়াগ্রামের বালিগেড়িয়া গ্রাম পঞ্চায়েত হাত ছাড়া হল বিজেপির, দখল করল তৃণমূল

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : বুধবার ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেস এবং ১০ নং বালিগেড়িয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে যোগদান পর্ব কর্মসূচির আয়োজন করা হয়। ওই কর্মসূচিতে এসে বালিগেড়িয়া গ্রাম পঞ্চায়েতের বিজেপির প্রধান সুস্মিতা প্রধান, উপপ্রধান ক্ষুদিরাম মুর্ম্মু, পঞ্চায়েত সদস্য মধু টুডু (পাঁচগাছিয়া) ও ফাগুন বেশ্রা ( নেগুড়িয়া ) সহ বেশ কিছু স্থানীয় বিজেপি নেতৃত্ব বিজেপি দল ছেড়ে তৃণমূল কংগ্রেস ডালে যোগদান করেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কর্মযঞ্জে অনুপ্রাণিত হয়ে এই স্বতস্ফূর্ত যোগদান বলে তারা জানান। বিজেপি ছেড়ে তৃণমূল যোগ দেওয়া সকলের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেন তৃণমূল কংগ্রেসের ঝাড়গ্রাম জেলার সভাপতি তথা নয়া গ্রামের বিধায়ক দুলাল মুর্মু,তৃণমূল কংগ্রেসের কোঅডিনে টর উজ্জ্বল দত্ত ও নয়াগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শ্রী জীব সুন্দর দাস সহ দলের অন্যান্য নেতারা।
প্রত্যেক নবাগত সদস্য সদস্যাদের আন্তরিক স্বাগত জানান বিধায়ক দুলাল মূর্মু।। ২০১৮সালের পঞ্চায়েত নির্বাচনে ওই গ্রাম পঞ্চায়েত এর১১টি আসনের মধ্যে বিজেপি ৮ টি ও তৃণমূল কংগ্রেস ২ টি আসনে জয় লাভ করেছিল।যার ফলে ওই গ্রাম পঞ্চায়েত টি দখল করে বিজেপি।তবে বুধবার বিজেপির প্রধান,উপপ্রধান সহ মোট চারজন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায় ওই অঞ্চলটি বিজেপির হাত ছাড়া হলো এবং ওই গ্রাম পঞ্চায়েতের ক্ষমতা দখল করলো তৃণমূল কংগ্রেস।

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

3 weeks ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

3 weeks ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

3 weeks ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

3 weeks ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

3 weeks ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

4 weeks ago