ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : দিন দিন সংক্রমনের হার দ্রুতহারে বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতিতে এখনো অনেকেই ব্যাবহার করছে না মাস্ক , স্যানিটাইজার, মানছে না শারীরিক দূরত্ব বজায় রাখার মতো গুরুত্বপূর্ণ বিষয় গুলো। সাধারণ মানুষকে সচেতন করতে উদ্যোগ নিতে দেখা গেলো বন্ধন স্বাস্থ্য কর্মীদের। বন্ধন স্বাস্থ্য কর্মীদের উদ্যোগে বুধবার ফালাকাটা ব্লকের দেওগাঁও গ্রাম পঞ্চায়েতের মধ্য দেওগাঁও, উত্তর দেওগাঁও, পূর্ব দেওগাঁও, দক্ষিণ দেওগাঁও এলাকায় সচেতনতা মূলক প্রচার করতে দেখা যায়। এদিন টোটোতে মাইক লাগিয়ে সচেতনা মূলক প্রচার করেন তাঁরা। সকলকে পূর্বের মতো মাস্ক, স্যানিটাইজার ব্যবহার, শারীরিক দূরত্ব বজায় রাখার আবেদনের পাশাপশি করোনার বিভিন্ন উপসর্গ নিয়ে সাধারণ মানুষকে সচেতন করা হয় বলে জানান বন্ধন স্বাস্থ্য কর্মসূচির পূর্ব কাঁঠাল বাড়ি রিজিওন এরিয়া কো অডিনেটর অর্পিতা সরকার।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…