Breaking
21 Jun 2026, Sun

বিজলিমুণিতে জলে ডুবে মৃত্যু যুবকের,ব্যাপক চাঞ্চল্য

জেএনএফ ওয়েব ডেস্ক :-শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের বিজলিমুণিতে জলে ডুবে মৃত্যু এক যুবকের। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। মৃত যুবকের নাম বিজয় ঘোষ(২৭)। সে ওই এলাকারই বাসিন্দা। জানা গিয়েছে যে ওই যুবক বাড়ির পাশেই ঘোরাঘুরি করছিল। এরপর আচমকাই নালার জলে পড়ে যায়। কিছুক্ষণ পড় পরিবারের লোকজন নালার জলে ওই যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখতে পান। এই দেখে তরীঘরী খবর দেন পুলিশকে। এই খবর পেয়ে ঘটনাস্থলে বিধাননগর থানার পুলিশ। এরপর পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে। এবং এদিন ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ ম্যাডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। যদিও গোটা ঘটনার তদন্তে নেমেছে বিধাননগর থানার পুলিশ।

Developed by