Breaking
10 Aug 2026, Mon

বাড়ি ঢুকে এক বৃদ্ধাকে ব্যপক  মারার করার অভিযোগে চাঞ্চল্য ছড়ালো রায়গঞ্জে

জেএনএফ ওয়েব ডেস্ক :-বাড়ি ঢুকে এক বৃদ্ধাকে ব্যপক  মারার করার অভিযোগে চাঞ্চল্য ছড়ালো রায়গঞ্জে। আহত বৃদ্ধার নাম চিত্রা চ্যাটার্জি।  বন্দর আদি কালীবাড়ির ভেতরে এই ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। ভারী এক বস্তু দিয়ে ওই বৃদ্ধাকে মারধর করা হয়েছে তা পুরো বিষয়টি রেকর্ড হয়েছে সিসি ক্যামেরাতে দেখা গিয়েছে । গুরুতর আহত অবস্থায় ওই মহিলাকে ভর্তি করা হয়েছে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। অভিযুক্তের নামে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে।আহত প্রৌঢ়ার ছেলে মৃত্যুঞ্জয় চ্যাটার্জি বলেন, ভোর রাতে আচমকাই প্রতিবেশী এক যুবক বাড়িতে ঢুকে মা চিত্রা চ্যাটার্জিকে মারধর করে। মন্দিরের সামনে রাখা একটি ভারী লোহার বস্তু দিয়ে মাকে মারধর করে। এবং মন্দির চত্বরে রাখা একটি গাড়িতেও ভাঙচুর চালায়। রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে মা চিকিৎসাধীন। আমরা রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ জানিয়েছি। কিন্তু কী কারণে এই ঘটনাটি ঘটল? সেই বিষয়ে এখনও কিছু জানা নেই বলে জানিয়েছেন মৃত্যুঞ্জয় বাবু।

Developed by