Breaking
21 Jun 2026, Sun

বাগডোগরা থেকে উদ্ধার এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির পচাগলা মৃতদেহ, চাঞ্চল্য এলাকায়!বাগডোগরা থেকে উদ্ধার এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির পচাগলা মৃতদেহ, চাঞ্চল্য এলাকায়!

জেএনএফ ওয়েব ডেস্ক : বুধবার শিলিগুড়ি মহকুমার নকশালবাড়ি ব্লকের বাগডোগরা ব‍্যাঙডুবি ছাউনি সংলগ্ন ফরেস্টের ভেত‍র উদ্ধার এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির পচাগলা মৃতদেহ। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। জানা গিয়েছে যে এদিন স্থানীয়রা জঙ্গলে যাওয়ার সময় এক ব্যক্তির পচাগলা মৃতদেহ পড়ে থাকতে দেখতে পান। এরপর তরীঘরী স্থানীয়রা খবর দেন পুলিশকে। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বাগডোগরা থানার পুলিশ ও বাগডোগরা বনবিভাগের কর্মীরা। এরপর পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে উত্তরবঙ্গ ম্যাডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। যদি ওই ব্যক্তির নাম পরিচয় কিছুই জানা যায়নি। তবে কিভাবে মৃত্যু হল তা ময়নাতদন্তের পরেই জানা যাবে। গোটা ঘটনার তদন্তে নেমেছে বাগডোগরা থানার পুলিশ।

Developed by