Breaking
26 Jun 2026, Fri

বাগডোগরায় বুদ্ধ মন্দিরে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল

জেএনএফ ওয়েব ডেস্ক :- শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত বাগডোগরায় বুদ্ধ মন্দিরে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। জানা গিয়েছে জানা গিয়েছে যে এদিন সকালে স্থানীয়রা প্রথমে দেখতে পান যে মন্দিরের তালা ভাঙা অবস্থায় রয়েছে। এবং দানবাক্স মন্দির থেকে কিছুটা দূরে পড়ে রয়েছে। তখনই বুঝতে পারেন যে চুরি ঘটনা ঘটেছে। এই দেখে তরীঘরী স্থানীয়রা খবর দেন পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বাগডোগরা থানার পুলিশ। এরপর পুলিশ গিয়ে খতিয়ে দেখেন। এবং গোটা ঘটনার তদন্তে নেমেছে বাগডোগরা থানার পুলিশ।

Developed by