বর্তমান সরকারের আমলে দীর্ঘ দিনের আশা পূরণ হতে চলেছে জটেশ্বর ২ নং গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ ডালিপুর এলাকায়

জেএনএফ ওয়েব ডেস্ক :- জটেশ্বর ২ নং গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ ডালিপুর এলাকায় সেতু তৈরির দাবি ছিল দীর্ঘদিনের। বর্তমান সরকারের হাত ধরে সেই দাবি পূরণ হতে চলছে। এতে খুশি স্থানীয় বাসিন্দারা। জটেশ্বর-২ নং গ্রাম পঞ্চায়েতের প্রধান সমরেশ পাল বলেন, দক্ষিণ ডালিমপুর বুদার স্কুল সংলগ্ন এলাকায় সেতু তৈরির কাজ প্রায় শেষ হয়ে গিয়েছে। বর্তমানে সেতুর দু’পাশের রাস্তার কিছু কাজ চলছে। মাসখানেকের মধ্যেই সব কাজ শেষ হয়ে যাবে। আমরা যেদিন থেকে ক্ষমতায় এসেছি, কিছু না কিছু উন্নয়নমূলক কাজ করে চলেছি। স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে স্থায়ী সেতুর দাবি জানিয়ে আসছিলেন। আজ সেই সেতু তৈরি। এর ফলে উপকৃত হবেন কয়েক হাজার মানুষ। জানা গিয়েছে, স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে জটেশ্বর ২ নং গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ ডালিমপুর গ্রামে বীরকিটি নদীর উপর সেতু তৈরির দাবি জানিয়ে আসছিলেন। সেই দাবি মেনেই গ্রাম পঞ্চায়েতের থেকে সেখানে সেতু তৈরির সিদ্ধান্ত নেয়। জানা গিয়েছে, এই সেতুর জন্য প্রায় ৪২ লক্ষ টাকা বরাদ্দ হয়েছিল। ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে কাজ শুরু করা হয়। বর্তমানে সেতুর টির কাজও প্রায় শেষের দিকে। আর মাত্র মাসখানেকের মধ্যেই পুরো কাজটি শেষ হয়ে যাবে। তারপর থেকে এলাকার মানুষজন ওই সেতুটি দিয়ে যাতায়াত করতে পারবেন।

Recent Posts

তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির

জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…

2 weeks ago

জরুরী তথ্য

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য

3 weeks ago

দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী

জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…

3 weeks ago

বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকে প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও

জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…

3 weeks ago

ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল

জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…

3 weeks ago

সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিল

জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…

3 weeks ago