জেএনএফ ওয়েব ডেস্ক :- প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পিছু 30 হাজার টাকা করে কাঠ মানি নিচ্ছে বর্তমানের তৃণমূল পৌর প্রশাসক মন্ডলীর সদস্য। বিভিন্ন এলাকায় লেখা পোস্টার ঘিরে রাজনৈতিক চাপানউতর। তৃণমূলের অপর গোষ্ঠীর চক্রান্তের দাবি পৌর প্রশাসক সদস্য শাহজাহান শেখের। ঘটনায় শাসক দলকে কটাক্ষ বিজেপির। নদীয়ার শান্তিপুর পৌরসভার এলাকার ঘটনা।সূত্রের খবর নদীয়া শান্তিপুর পৌরসভার একাধিক ওয়ার্ডে সকাল থেকেই বিভিন্ন পোস্টার চোখে পড়ে সাধারণ মানুষের।যেখানে স্পষ্ট ভাষায় লেখা রয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পিছু গরিব মানুষদের কাছ থেকে কখনো কুড়ি হাজার টাকা আবার কখনো 30 হাজার টাকা নিচ্ছে বর্তমান পৌরসভার প্রশাসক মন্ডলীর সদস্য শাহজাহান শেখ। তার তীব্র নিন্দা জানাই। এই পোস্টটার ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে শান্তিপুর এলাকায়। পৌর প্রশাসক মন্ডলীর সদস্য শাহজাহান শেখ এর দাবি, এটা তৃণমূলের অপর গোষ্ঠীর চক্রান্ত। যেহেতু আমি অজয় দের ঘনিষ্ঠ এবং তার মৃত্যুর পর শক্ত হাতে তৃণমূল কংগ্রেস দলটাকে সামলাচ্ছি, সেই কারণেই অপর এক গোষ্ঠী চক্ষুশূল হয়ে উঠেছি আমি। এর আগেও আমার বিরুদ্ধে বিভিন্ন ভাবে চক্রান্ত করা হয়েছে, যাতে আমি নিজের জায়গা থেকে সরে দাঁড়ায়। অন্যদিকে শান্তিপুর শহর তৃণমূল সভাপতি অরবিন্দ বলেন, এর আগেও এই আবাস যোজনা নিয়ে অনেক দুর্নীতি হয়েছে শান্তিপুর পৌরসভায়।সেই কারণেই মহকুমা শাসকের কাছে একটা লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। আমি চাইছি যার বিরুদ্ধে পোস্টার তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করুন এবং প্রশাসন সঠিক তদন্ত নিক। যদিও এই ঘটনায় শাসক দলকে কটাক্ষ করেছে বিজেপি। তাদের দাবি কাটমানির টাকা ভাগাভাগি নিয়ে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। এর আগেও আবাস যোজনার ঘর নিয়ে ব্যাপক দুর্নীতি হয়েছে শান্তিপুর পৌরসভা।
জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য
জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…
জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…
জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…
জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…