জেএনএফ ওয়েব ডেস্ক : হাতি তাড়াতে গিয়ে মৃত্যু হওয়া বনরক্ষীর পরিবারের পাশে দাঁড়াল বনদপ্তর। গত ১৩ জুন সন্ধ্যায় ঝাড়গ্রাম ব্লকের ভেষজ উদ্যানে হাতি তাড়াতে গিয়ে হাতির হামলার মুখে পড়েন বনরক্ষী বুদ্ধদেব শবর। আটচল্লিশ বছর বয়সের বুদ্ধদেব শবরের বাড়ি ঝাড়গ্রাম জেলার জামবনি ব্লকের গিধনি গ্রামে। তিনি লোধাশুলি রেঞ্জের লোধাশুলি বিটে বনরক্ষী পদে কর্মরত ছিলেন। শুক্রবার ঝাড়গ্রামের ডিএফও অফিসে বনরক্ষী বুদ্ধদেব শবরের মা ও স্ত্রীর হাতে সরকারি ক্ষতিপূরণের ৫ লাখ টাকার চেক তুলে রাজ্যের বন প্রতিমন্ত্রী বিরবাহা হাঁসদা। উপস্থিত ছিলেন ঝাড়গ্রামের ডিএফও সেখ ফরিদ এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশেনের ঝাড়গ্রাম জেলার সভাপতি মইদুল আলি খান। এদিন কর্মী সংগঠনের পক্ষ থেকেও আরো ১ লাখ টাকার চেক তুলে দেওয়া হয় পরিবারের হাতে। মৃত বনরক্ষীর পরিবারের পাশে থাকারও আশ্বাস দেন বন প্রতিমন্ত্রী।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…