জেএনএফ ওয়েব ডেস্ক : এবার ঝাড়গ্রাম জেলার তিন আইসি সহ মোট চারজনকে বদলি করল রাজ্য পুলিশ। গত ২৪ জুন রাজ্য পুলিশের অতিরিক্ত ডিজি এণ্ড আইজিপি(আইনশৃঙ্খলা)র স্বাক্ষরিত এক নির্দেশিকায় মোট ১১০ জনের বদলি সংক্রান্ত নির্দেশিকা বেরিয়েছে। তাতে ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম থানার আইসি পলাশ চট্টোপাধ্যায়কে রানাঘাটের কোর্ট ইন্সপেক্টর পদে বদলি করা হয়েছে। ঝাড়গ্রাম থানার আইসি হয়ে আসছেন পুরুলিয়া সদরের সিআই প্রণবকান্তি সাহু। বিনপুর থানার আইসি হিমাংশু বিশ্বাসকে কোচবিহারের ডিআইবির ইন্সপেক্টর পদে বদলি করা হয়েছে। বিনপুর থানার আইসি হয়ে আসছেন তমলুকের সিআই স্বরূপ বসাক। বেলপাহাড়ি থানার আইসি সুপ্রিয়রঞ্জন মাজীকে কোচববিহারের এমপিবি ইন্সপেক্টর পদে বদলি করা হয়েছে। বেলপাহাড়ি থানার আইসি হয়ে আসছেন সুন্দরবন পুলিশ জেলার ডিআইবি ইন্সপেক্টর পদে থাকা বিশ্বজিৎ বিশ্বাস। ঝাড়গ্রামের ডিআইবির ইন্সপেক্টর সঞ্জয় শ্রীবাস্তবকে বদলি করা হয়েছে হাওড়ার লিলুয়া থানার আইসি পদে। পুলিশ মহলে, তিন আইসির বদলিকে ‘শাস্তি’ হিসেবে ধরা হলেও এটি ‘রুটিন’ বদলি বলছেন পুলিশের শীর্ষকর্তারা।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…