Breaking
14 Aug 2026, Fri

বজ্রপাতে মৃত্যু হল এক বৃদ্ধ চাষির

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : সোমবার দুপুরে বজ্রপাতে মৃত্যু হল এক বৃদ্ধ চাষির। মৃত চাষির নাম বানেশ্বর মাহাত (৬২)। বাড়ি ঝাড়গ্রাম ব্লকের মানিকপাড়ার মুড়াবনি গ্রামে। এদিন দুপুরে ধান চাষ জমিতে চাষের কাজ করার সময় বজ্রপাতের আঘাতে মৃত্যু হয় তাঁর। পরে মানিকপাড়া বিট হাউসের পুলিশ মৃতদেহ জমি থেকে উদ্ধার করে ঝাড়গ্রাম হাসপাতালের পুলিশ মর্গে পাঠায়। মঙ্গলবার তাঁর ময়নাতদন্ত করা হবে।

Developed by