ফের শিরোনামে ফালাকাটা! দশম শ্রেণির ছাত্রীকে খুন!আ

আলিপুরদুয়ার:- ফের শিরোনামে ফালাকাটা! দশম শ্রেণির ছাত্রীকে খুন। এরপর এক কলেজ ছাত্রীকে প্রকাশ্যে ব্লেড চালিয়ে খুনের চেষ্টা। পরপর দুটি ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার এক দশম শ্রেণির ছাত্রীর রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল ফালাকাটায়। মঙ্গলবার গভীর রাতে স্কুল ছাত্রীর দেহ উদ্ধার হয় পরিত্যক্ত কুয়ো থেকে এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাস্থলে পৌঁছোন ফালাকাটা পুলিশ ও দমকলকর্মীরা। দেহটি উদ্ধার করে ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা ওই ছাত্রীকে মৃত বলে ঘোষণা করেন। ফালাকাটা থানার পুলিশ জানিয়েছে, “দেহটি ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।” বারবার এমন ঘটনায় স্কুল কলেজ পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে এলাকায়। এই ধরনের ঘটনা দিন দিন বৃদ্ধি পাওয়ায় উদ্বিগ্ন অভিভাবক ও শিক্ষক মহল।

Recent Posts

স্নান করতে নেমে বিপত্তি, ২৪ ঘন্টা পার হয়ে গেলেও তলিয়ে যাওয়া যুবকের মিলল না কোন সন্ধান!

অরূপ কুমার মাজী, জেএনএফ, সরডিহা : বন্ধুদের সাথে স্নান করতে নেমে কংসাবতী নদীর জলে তলিয়ে গেল এক যুবক। ঘটনাটি ঘটেছে…

1 year ago

শরীর সায় দিলে ‘দিদি’র সঙ্গে সাক্ষাৎ! অনুগামীদের ভিড়, বাড়ির কার্যালয়ে বসে কেঁদে ফেললেন অনুব্রত

দুই বছরেরও বেশি সময় পরে বীরভূমে ফিরলেন অনুব্রত মণ্ডল। প্রথমে আসানসোল সংশোধনাগারে এবং তার পর প্রায় দেড় বছর দিল্লিতে তিহাড়…

1 year ago

‘সঞ্জয় লীলার কোনও নীতি আদর্শ নেই!’ পরিচালকের বিরুদ্ধে কেন ক্ষোভ উগরে দিয়েছিলেন করিনা?

করিনার সৌন্দর্যে প্রথম থেকেই মুগ্ধ ছিলেন পরিচালক। ‘হম দিল দে চুকে সনম’ ছবির জন্য তাঁর প্রথম পছন্দ ছিলেন করিনাই। কিন্তু…

1 year ago

মিছিল করে মিছিলের উপর নিষেধাজ্ঞার প্রতিবাদ স্কুল পড়ুয়াদের! শোকজ় নোটিস পেয়ে ক্ষোভ একাধিক জেলায়

আরজি কর-কাণ্ডের প্রতিবাদ মিছিলে কচিকাঁচা পড়ুয়ারা পা মেলিয়েছে কেন? এই প্রশ্ন তুলে রাজ্যের বেশ কয়েকটি স্কুলকে শোকজ় নোটিস পাঠিয়েছে শিক্ষা…

2 years ago

বালি মজুত করার অভিযোগ পেয়ে শুকজোড়া এলাকায় ভূমি অধিকারীকের হানা!

জেএনএফ, চুবকা : অবৈধভাবে বালি মজুত করার অভিযোগ পেয়ে ঝাড়গ্রাম ব্লকের শুকজোড়া এলাকায় মানিকপাড়া বিট হাউসের পুলিশকে সাথে নিয়ে হানা…

2 years ago