মনীষী রায় সাহেব পঞ্চানন বর্মা প্রবর্তিত শক্তি সঞ্চারিণী দেবীর পূজা আগামীকাল খলিশা মাড়িতে

: মনীষী রায় সাহেব পঞ্চানন বর্মা প্রবর্তিত শক্তি সঞ্চারিণী দেবীর পূজা উপলক্ষে প্রস্তুতি চলছে তার বসত খলিশা মাড়িতে। আগামীকাল তেসরা ডিসেম্বর এই পূজা অনুষ্ঠিত হবে। তিন বছর আগে এই পুজো শুরু হয় পুণ্যভূমি খলিসামারি পঞ্চানন বর্মা মেমোরিয়াল এন্ড ডেভেলপমেন্ট ট্রাস্টের উদ্যোগে।এবছর ট্রাস্টের সম্পাদক ধীরেন্দ্র নাথ বর্মন শাসকদল তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি হিসেবে নিযুক্ত হন। তার উদ্যোগে পুজো আয়োজনের জন্য শক্তি সঞ্চারণ পুজো কমিটি গঠিত হয়েছে।করোনার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক থাকায় এ বছর পুজো ঘিরে ব্যাপক উন্মাদনা দেখা যাচ্ছে গ্রাম থেকে শহরে। পুজোর পাশাপাশি পঞ্চানন বর্মা সংগ্রহশালার মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আজ সকাল বেলায় গিরিন বাবুর বাড়িতে নিজে সাংবাদিককে ডেকে অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত জানান। সঙ্গে ছিলেন রতন দাস। আলোচনা সভার বিষয় উত্তর উত্তর পূর্ব ভারতের রাজবংশী ক্ষত্রিয় জাতির সামাজিক, সাংস্কৃতিক উত্তরণে মনীষী পঞ্চানন বর্মা ও উত্তর কাল। পুজোয় গিরীন্দ্রনাথ বর্মন সম্পাদিত রাজবংশী ক্ষত্রিয় জাতির উৎস সন্ধানে একটি গ্রন্থ প্রকাশিত হবে। ইতিমধ্যে রায় সাহেব পঞ্চানন বর্মা র জন্ম ভিটা খলিশা মাড়িতে শক্তি সঞ্চারিত দেবীর পুজো উপলক্ষে জোরকদমে কাজকর্ম চলছে। প্যান্ডেল থেকে শুরু করে যাবতীয় কাজ প্রায় শেষের পথে।আজকেও ভোরবেলা গ্রীন বাবু খলিসামারি তে গিয়ে যাবতীয় কাজ পরিদর্শন করে আসেন। গত দু’বছর করণা এবং অন্যান্য কারণে ছোট করে এই পুজো হয়েছিল। এবছর বিশাল আকার এ এই পুজোর ব্যবস্থা করা হয়েছে। মনীষী পঞ্চানন বর্মার সংগ্রহশালার মাঠে বড় মঞ্চ তৈরি করা হয়েছে, সেখানে উত্তরবঙ্গের বিভিন্ন নামিদামি বিশিষ্ট গুণীজনরা বক্তব্য রাখবেন, শ্রোতাদের জন্য দেড় হাজার চেয়ারে বসার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি আলোচনা সভা শুনতে আসা এবং শক্তি সঞ্চা রিনি দেবীর পুজো য় যারা যারা আসবেন সকলকে প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে পুজো উদ্যোক্তাদের পক্ষ থেকে। এখন খলিসামারি তে সাজে সাজ রব। আগামীকাল রাত পোহালেই শক্তি সঞ্চা রিনি দেবীর পুজো শুরু হবে।

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

4 weeks ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

1 month ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

1 month ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

1 month ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

1 month ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

1 month ago