নিঃসন্তান দম্পতিদের সুখবর শোনাল রাজ্য সরকার

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স :- সন্তানহীনতার কষ্ট কী ভুক্তভোগীরা জানেন৷ আর সেই কষ্ট-যন্ত্রণা খুব সম্ভবত ভাষায় প্রকাশ করা সম্ভব নয়৷ আর এই যন্ত্রণার সঙ্গেই বাড়তে থাকে সম্পর্কে ভাঙন, আশন্তির কালো মেঘ৷ এমন উদাহরণ আছে প্রচুর৷ কিন্তু, সেই সমস্ত কালো মেঘ দূর করে সন্তানহীন দম্পতিদের বড় পদক্ষেপ কার্যকর করতে চলেছে রাজ্য সরকার৷

সন্তানহীনতার যন্ত্রণা মুক্তি ঘটাতে রাজ্যের প্রথম এই উদ্যোগকে ইতিমধ্যেই ব্যাপক সাড়া ফেলে দিয়েছে৷জানা গিয়েছে, সন্তানহীন দম্পতিদের মুখে হাসি ফোটাতে এবার নিখরচায় রাজ্যে প্রথম সরকারি টেস্টটিউব বেবি সেন্টার গড়ে তোলা হবে৷ এই আইভিএফ কেন্দ্রটি গড়ে উঠছে এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালে৷

সূত্রের খবর, রাজ্য সরকার এই প্রকল্পের জন্য আনুমানিক ১ কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে৷ ইতিমধ্যেই ৯০ শতাংশ কাজ এগিয়ে গিয়েছে৷ এসেছে গিয়েছে আধুনিক যন্ত্রপাতি৷

পরিসংখ্যান বলছে, প্রতি ৭ দম্পতির মধ্যে একজন সন্তানহীনতায় ভুগছেন৷ ব্যতিক্রম নয় বাংলাও৷ আধুনিক সমাজ জীবনে সন্তানহীনতার কষ্ট, দাম্পত্য কলহে একটি নতুন মাত্রা যুগিয়েছে৷ সন্তানহীনতা যেমন সম্পর্ক ভাঙতে একপ্রকার বাধ্য করছে, ঠিক তেমনি গুমড়ে কাঁদছে দম্পতির সুখ৷ মা-বাবা হওয়ার স্বপ্ন৷

আর সেই স্বপ্ন পূরণে এবার সরকারি উদ্যোগে চালু হচ্ছে আইভিএফ পদ্ধতি৷ তবে, বাজারচলতি এই পদ্ধতি প্রচুর খরচ সাপেক্ষ৷ কিন্তু রাজ্য সরকারের উদ্যোগে গড়ে ওঠা প্রকল্প কার্যকর হলে উপকৃত হবেন সাধারণ জনতা৷ মনে করছে পর্যবেক্ষক মহল৷

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

3 weeks ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

4 weeks ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

4 weeks ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

4 weeks ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

4 weeks ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

4 weeks ago