
জেএনএফ ওয়েব ডেস্ক :-শুক্রবার শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের ফুলবাড়ি ব্যারেজ থেকে উদ্ধার তিস্তা ক্যানেলের জলে ঝাঁপ দেওয়া যুবকের মৃতদেহ। মৃত যুবকের নাম অশোক পন্ডিত(৩১)। সে শিলিগুড়ির ইস্টার্ন বাইপাস সংলগ্ন এলাকার বাসিন্দা। জানা গিয়েছে যে বিকেলে স্থানীয়রা প্রথম ওই যুবকের মৃতদেহ জলে ভেসে থাকতে দেখতে পান। এই দেখে তরীঘরী স্থানীয়রা খবর দেন পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে ফাঁসিদেওয়া থানার পুলিশ। এরপর পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ ম্যাডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। প্রসঙ্গত গত সোমবার ফুলবাড়ি তিস্তা ক্যানেলের জলে ঝাঁপ দেয় ওই যুবক। এরপর থেকে খোঁজ শুরু করে পুলিশ ও বিপর্যয় মোকাবিলায় দল কিন্তু খুঁজে পায়নি। অবশেষে এদিন ওই যুবকের মৃতদেহ উদ্ধার হয়।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…