
জেএনএফ ওয়েব ডেস্ক : অনাহারে অর্ধাহারে কোলের শিশুকে নিয়ে মানসিক ভারসাম্যহীন মহিলার দিন কাটছিল পথের ধারে। প্রত্যন্ত এলাকার মানুষের উদ্যোগে খাদ্য ও সহচর্য পেল ওই মহিলা। পাশাপাশি স্থানীয় মানুষের উদ্যোগে পুলিশ প্রশাসনের সহযোগিতায় মানসিক ভারসাম্যহীন মহিলা ফিরে পেলো তার বাড়ির লোকদের। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের হরসুরা গ্রাম পঞ্চায়েতের ডিএনটি মোরে। জানা গেছে দক্ষিণ দিনাজপুর জেলার কেশরাইলের মানসিক ভারসাম্যহীন বছর তিরিশের বাসিন্দা আমিনা বিবি তার কোলের শিশু সন্তানকে নিয়ে কোনভাবে দক্ষিণ দিনাজপুর জেলার রামপুর এলাকার ডিএনটিমোড়ে এসে পৌঁছায়।সেখানেই বিগত তিনদিন ধরে সে অসহায় অবস্থায় একটি শনি মন্দিরে দিন কাটাচ্ছিল। ঘটনাটিকে পরে স্থানীয় বাসিন্দাদের। এরপর থেকে স্থানীয় বাসিন্দারা ওই মহিলাকে আগলে রেখেছিল। তিন দিন তাকে পরিচর্যা করার পরওই মহিলাকে তার পরিবারের হাতে তুলে দেওয়ার জন্যএলাকার মানুষ যোগাযোগ করে রামপুর ফাঁড়ির পুলিশ এর সাথে এরপর পুলিশের উদ্যোগে ওই মহিলাকে উদ্ধার করে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়। মানবিকতা যখন এক প্রকার মানুষের মন থেকে উধাও হতে বসেছে ঠিক তখনই দক্ষিণ দিনাজপুর জেলার প্রত্যন্ত এলাকার মানুষ গুলোর এই উদ্যোগ মানবিকতার উজ্জ্বলতম দৃষ্টান্ত হয়ে থাকবে।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…