Breaking
25 Mar 2026, Wed

ফালাকাটা শহরের নেতাজি রোডের বেহাল অবস্থা

জেএনএফ ওয়েব ডেস্ক :- ফালাকাটা শহরের নেতাজি রোডের বেহাল অবস্থা। একদিনের বৃষ্টিতে জল দাঁড়িয়ে আছে রাস্তায়। সেই জল ঢুকে যাচ্ছে দোকানের মধ্যে এর ফলে সমস্যায় পড়ছে ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের অভিযোগ, বিগত কয়েকদিন যাবৎ মুষলধারে বৃষ্টিপাতের লেগেই আছে এর ফলে রাস্তার উপরে জল জমে যাচ্ছে এবং সেই জল দোকানের ভেতরে ঢুকে যাওয়ায় দোকানে কোন কাস্টমার আসছে না যার ফলে ব্যবসার ক্ষতি হচ্ছে। একদিকে করোনার এই পরিস্থিতি তার জন্য ক্রেতারা আসছে না এবং এখন এই দোকানের ভিতর জল ঢুকে যাওয়ার ফলে আরও ব্যবসার ক্ষতি হচ্ছে। দ্রুত নিকাশি নালার ব্যবস্থা করার দাবি জানিয়েছে ব্যবসায়ীরা।

Developed by