জেএনএফ ওয়েব ডেস্ক :- বুধবার সকালে ফালাকাটা ব্লকের জটেশ্বর ১ নং গ্রাম পঞ্চায়েতের হেদায়েত নগর এলাকা থেকে এক মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার করে জটেশ্বর ফাঁড়ির পুলিশ। পুলিশ সূ্ত্রে জানা গিয়েছে, মৃত ওই মহিলার নাম অনিতা রায় (৫৫), তাঁর বাড়ি হেদায়েত নগর এলাকায়। ঘটনার তদন্ত করছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে বাঁশ ঝাড়ে ওই মহিলাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের লোকজন ও প্রতিবেশীরা। এরপর পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে জটেশ্বর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হবে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…