বিশ্ব তালিকায় জায়গা করে নিলেন ঝাড়গ্রাম জেলার নবগঠিত বেলিয়াবেড়া সরকারি ডিগ্রি কলেজের দুই অধ্যাপক-অধ্যাপিকা, খুশির জোয়ার শিক্ষামহলে!


জেএনএফ ওয়েব ডেস্ক : বিশ্ব তালিকায় জায়গা করে নিলেন ঝাড়গ্রাম জেলার নবগঠিত বেলিয়াবেড়া সরকারি ডিগ্রি কলেজের দুই অধ্যাপক-অধ্যাপিকা, খুশির জোয়ার শিক্ষামহলে! ‘ওয়ার্ল্ড সায়েন্টিস এণ্ড ইউনিভারসিটি রাঙ্কিং-২০২১’ এর তালিকায় প্রথমবার স্থান অর্জন করতে পেরেছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা ঝাড়গ্রাম জেলার প্রত্যন্ত এলাকায় অবস্থিত এই কলেজের দুই অধ্যাপক-অধ্যাপিকা। এর ফলে আধুনিকতার নিরিখে কয়েক কদম এগিয়ে গেল জঙ্গলমহলের ঝাড়গ্রাম। ২০১১ সালে রাজ্যে মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় শপথ নেওয়ার পর গড়ে ওঠে এই সরকারি কলেজটি। বয়সের দিক থেকে একেবারে নবীন। ‘ওয়ার্ল্ড সায়েন্টিস এণ্ড ইউনিভারসিটি রাঙ্কিং-২০২১’ কী? জানা গিয়েছে, প্রতি বছর সারা বিশ্বের সমস্ত বিজ্ঞানীদের গবেষণামূলক কাজকর্ম দেখে গুগুলের মাধ্যমে তার মান যাচাই করে বিশ্বজুড়ে একটি রাঙ্কিং এর তালিকা প্রস্তুত করা হয়। সারা বিশ্বের পাশাপাশি মহাদেশ গুলির মধ্যেও বিজ্ঞানীদের স্থান কোথায় তা সহজেই জানা যায় ‘এডি সায়েন্টিফিক ইনডেক্সে’র ওয়েবসাইটের মাধ্যমে। গত দু’মাস ধরে বিশ্বে গুগুলের মাধ্যমে তথ্য সংগ্রহ করে বিজ্ঞানীদের এই রাঙ্কিং এর তালিকা প্রস্তুত করা হয়েছে। যেখানে বেলিয়াবেড়া সরকারি ডিগ্রি কলেজের পদার্থ বিদ্যার অধ্যাপক অমিত কুমার ভুঁইয়া এবং গণিত বিভাগের অধ্যাপিকা শর্মিলা সরেন বিশ্ব বিজ্ঞানী তালিকায় স্থান অর্জন করেছেন। পদার্থবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক অমিত কুমার ভুঁইয়া তাঁর ন্যানোসায়েন্স এবং বায়ো ফিজিক্স সংক্রান্ত উচ্চমানের গবেষণার জন্য এই তালিকাতে স্থান পেয়েছেন। গণিত বিভাগের অধ্যাপিকা শর্মিলা সরেন তাঁর অপারেশনস রিসার্চ এবং প্রোডাক্সেন প্ল্যানিং সংক্রান্ত গবেষণার জন্য এই তালিকাতে স্থান অর্জন করেছেন। অধ্যাপক অমিত কুমার ভুঁইয়া বলেন,‘খুবই ভালো লাগছে। মূলত ন্যানোকনা এবং বায়োমলিকুলার সংক্রান্ত গবেষণার জন্য এই স্বীকৃতি পেয়েছি। আগামী দিনে যা আমাদের মত প্রত্যন্ত এলাকায় অবস্থিত সরকারি কলেজের মুকুটে একটা পালক সংযোজন করবে এই আশা রাখি।’

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

4 weeks ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

4 weeks ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

1 month ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

1 month ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

1 month ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

1 month ago