
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স :- চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। চার বছর আগের মতো এবারের নির্বাচনেও দেখা মিলবে বাইডেন ও ট্রাম্পের দ্বৈরথ। আর এর মধ্যেই সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘মানসিক অসুস্থতা’ নিয়ে রসিকতা করেছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
গ্রিডআয়রন ক্লাবে আয়োজিত বার্ষিক গণমাধ্যম নৈশভোজে বাইডেন বলেন, এক প্রার্থী বয়স্ক এবং তার প্রেসিডেন্ট হওয়ার মতো মানসিক সুস্থতা নেই। অপর প্রার্থী হলাম আমি।
যুক্তরাষ্ট্রের গণমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনের শীর্ষ ব্যক্তিত্বদের জন্য আয়োজিত এই বার্ষিক ‘সাদা টাই’ নৈশভোজে ক্ষমতাসীন প্রেসিডেন্ট হিসেবে প্রথম বারের মতো বক্তব্য রাখেন জো বাইডেন।
২০১৮ সালে একই অনুষ্ঠানে বক্তব্য রেখেছিলেন ট্রাম্প। পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে জনমত জরিপে পিছিয়ে বাইডেন। বেশির ভাগ মানুষ তার বয়স নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন। নৈশভোজে অংশ নেয়া ৬৫০ অতিথির সামনে এভাবেই নিজের পুরোনো প্রতিদ্বন্দ্বীকে নিয়ে নতুন করে কৌতুকে মাতেন বাইডেন। সেখানে অতিথিদের মধ্যে অ্যামাজনের প্রতিষ্ঠাতা এবং ওয়াশিংটন পোস্টের মালিক জেফ বেজস এবং টিকটকের সিইও শাও জি চিউ উপস্থিত ছিলেন।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…