
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স :- মহারাষ্ট্রের গড়চিরৌলিতে পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে খতম চার মোস্ট ওয়ান্টেড মাওবাদী। যাদের মাথার দাম ছিল ৩৬ লক্ষ টাকা। সোমবার দুপুরে মহারাষ্ট্র পুলিশের কাছে খবর আসে তেলেঙ্গানা থেকে প্রাণহিতা নদী পেরিয়ে গড়চিরৌলিতে ঢুকেছে মাওবাদীদের একটি দল। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযানে নামে সিআরপিএফ ও রাজ্য পুলিশের সি-৬০ কমান্ডাররা।
অভিযানের নেতৃত্বে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জ্যোতিষ দেশমুখ। মঙ্গলবার সকালে এসপিএস রেপনপল্লি থেকে ৫ কিলোমিটার দূরে কোলামার্কা পাহাড়ে অনুসন্ধান চলাকালীন ৪ সদস্যের একটি সি-৬০ কমান্ডার দলের উপর আচমকা গুলি চালাতে শুরু করে মাওবাদীরা। পাল্টা জবাব দেন জওয়ানরাও। দীর্ঘ গুলির লড়াইয়ের পর খতম হয় চার মাওবাদী। মৃতদের কাছ থেকে ১ টি করে একে-৪৭, কারবাইন ও দুটি দেশি পিস্তল উদ্ধার হয়েছে। একাধিক মাওবাদ সংক্রান্ত বই পাওয়া গিয়েছে। ওই এলাকায় এখনও একাধিক মাওবাদী লুকিয়ে রয়েছে বলে অনুমান। এলাকা ঘিরে তাদের খোঁজে তল্লাশি চলছে।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…