প্রাথমিক শিক্ষক শিক্ষণ কলেজের পাঠ্যবই সাঁওতালি ভাষার অলচিকি হরফে অনুবাদের কর্মশালা শুরু হল ঝাড়গ্রাম ডায়েট কলেজের দ্বিতীয় ক্যাম্পাস রামগড়ে

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষক শিক্ষণ কলেজের পাঠ্যবই সাঁওতালি ভাষার অলচিকি হরফে অনুবাদের কর্মশালা শুরু হল রামগড়ে ঝাড়গ্রাম ডায়েট কলেজের দ্বিতীয় ক্যাম্পাসে। তিন দিনের এই কর্মশালায় মোট ৩৬ জন সাঁওতালি ভাষার বিভিন্ন কলেজের অধ্যাপক, স্কুলের শিক্ষক, সাঁওতালি ভাষার বিশিষ্ট ব্যক্তিবর্গরা যোগ দিয়েছেন। আদিবাসী সমাজের দীর্ঘদিনের দাবি ছিল মাতৃভাষায় প্রাথমিক শিক্ষক শিক্ষণের ব্যবস্থা করা। সে জন্য রাজ্য সরকার ইতিমধ্যে সাঁওতালি পাঠ্যক্রম চালু করেছে।

এবারে প্রাথমিক শিক্ষক শিক্ষণের সেই বই গুলোকে সাঁওতালি ভাষার অলচিকি হরফে অনুবাদ করা হবে। রাজ্য এসসিইআরটি এবং ঝাড়গ্রাম ডায়েট কলেজের যৌথ ব্যবস্থপনায় রামগড়ে কর্মশালার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের সূচনা করেন ঝাড়গ্রামের জেলাশাসক আয়েশা রানি এ। উপস্থিত ছিলেন এসসিইআরটির ডিরেক্টর ছন্দা রায়, অতিরিক্ত জেলাশাসক পীযূষকান্তি গোস্বামী, ঝাড়গ্রাম ডায়েট কলেজের প্রিন্সিপাল শঙ্করকুমার দত্ত, ঝাড়গ্রাম জেলার শিক্ষা আধিকারিক শুভব্রত মণ্ডল, রামগড় ডায়েট কলেজের ইনচার্জ সুকন্যা দাস প্রমুখ। এদিন সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনা করেন ঝাড়গ্রাম ডায়েটে কলেজের কর্মী সুখময় ত্রিপাঠী|

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

4 weeks ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

1 month ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

1 month ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

1 month ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

1 month ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

1 month ago