জেএনএফ ওয়েব ডেস্ক :-যন্ত্রণা থেকে মুক্তি পেতে চাই রাজ্য সরকার নিয়োগ করুক এই দাবিতে নদীয়া কৃষ্ণনগর বিদ্যাসাগর ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি প্রাইমারি টেট উত্তীর্ণ ট্রেড নট ইনক্লুডেড একতা মঞ্চের। এদিন কৃষ্ণনগর বিদ্যাসাগর ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে তারা। বিক্ষোভ কর্মসূচির মধ্য দিয়ে তাদের দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েও প্রাইমারি টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের নিয়োগ করছে না। আমাদের দীর্ঘদিনের যন্ত্রনা থেকে মুক্তি দিক রাজ্য সরকার। 2014 সালে প্রাইমারি টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েও কোনরকম নিয়োগ নেই, আমরা আজ এই বিক্ষোভ কর্মসূচির মধ্য দিয়ে সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি। রাজ্য সরকার তাদের প্রতিশ্রুতি অনুযায়ী প্রাইমারি টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের অবিলম্বে নিয়োগ না করে তাহলে আগামী দিনে আমরা আরও বৃহত্তর আন্দোলনের পথে হাটবো।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…