জেএনএফ ওয়েব ডেস্ক :-তালা বন্ধ ঘর থেকে এক বৃদ্ধার পচা গলা মৃতদেহ উদ্ধার কে ঘিরে এলাকায় চাঞ্চল্য। পুলিশ গিয়ে তালা ভেঙে মৃতদেহ উদ্ধার করে। জানা যায় নদীয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার অন্তর্গত সুকুল রোড চৌরাস্তা এলাকার বাসিন্দা সুমন আচার্য তার মা ঝরনা আচার্য কে নিয়ে বসবাস করতেন। গত তিনদিন আগে বৃদ্ধা ঝরনা আচার্য শ্বাসকষ্ট জনিত সমস্যায় ভুগছিলেন। ছেলে সুমন আচার্য সেই অবস্থাতেই মা ঝরনা আচার্যকে ঘরের ভিতরে ফেলে রেখে তালা বন্ধ করে পালিয়ে যায়। আজ সকালে ঘরের ভেতর থেকে পচা দুর্গন্ধ বেরোতে দেখে এলাকার লোকজন। খবর দেয় কোতোয়ালি থানায়, ঘটনাস্থলে পৌঁছায় কোতোয়ালি থানার পুলিশ। এরপর তালা ভেঙে ঘরের ভেতরে ঢুকে দেখে ওই বৃদ্ধা পচা-গলা মৃত অবস্থায় পড়ে রয়েছে। মৃতদেহটি উদ্ধার করেছে পুলিশ, এছাড়াও জিজ্ঞাসাবাদের জন্য ছেলে সুমন আচার্য কে আটক করেছে পুলিশ। এলাকায় সূত্রের খবর অভিযুক্ত ছেলের মানসিক সমস্যা ছিল।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…